
উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রামের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি আনন্দবাজার-৩ নম্বর ফিডারের আওতায় মহব্বত আলী স্কুল থেকে এম.এ আজিজ মসজিদ মোড়, কইস্যা পুকুর দক্ষিণ পাড়, চৌচালা, কাজীপাড়া, বুধাগাজী মসজিদ, টুইন্যা পুকুর পাড়, ভেন্ডাপাড়া, আনন্দবাজার, জাফরখানপাড়া, চান্দারপাড়া, ঘাসি মাঝির পাড়া, ময়লার ডিপো, চান্দারপাড়া কবরস্থান থেকে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে ১১ কেভি আনন্দবাজার-৪ নম্বর ফিডারের আওতায় ফুল চৌধুরীপাড়া, আব্বাসপাড়া, চৌধুরীপাড়া, চৌধুরীপাড়া বাজার, পশ্চিম মেরিন ড্রাইভ রোড এবং মোল্লাপাড়া থেকে কইস্যা পুকুরের দক্ষিণ-পশ্চিম কর্নার হয়ে তিন রাস্তার মাথা পর্যন্ত এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।
বিপিডিবি জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ লাইন সবসময় চালু রয়েছে বলে গণ্য করে সতর্ক থাকার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম। পাশাপাশি গ্রাহকদের বকেয়া বিলসহ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন