চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকির প্রতিবাদে চট্টগ্রামের আন্দরকিল্লার চেরাগী পাহাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক-ছাত্র-শ্রমিক-জনতা সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক, শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ান শর্মার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে একজন সাংবাদিকের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার পরিবেশ রক্ষায় অপপ্রচার ও হুমকির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে হয়রানি কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধন থেকে আয়ান শর্মার বিরুদ্ধে চলমান অপপ্রচার ও হুমকি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন