ডেস্ক রিপোর্ট | Chattolika News
২১ অগাস্ট ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজনের কথাও বলা হয়েছে।

আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার মতো বিষয়গুলো তুলে ধরতে বলা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদপত্রগুলোকে এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশেরও অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের দশমহাবিদ্যা মন্দির দখল করার অভিযোগ ইসকনের বিরুদ্ধে

১

১৯৭১ সালের চুকনগর গণহত্যার উত্তরজীবী শান্তিলতা মল্লিক ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন।

২

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ‘ভাঙচুর’ করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

৩

মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৪

চট্টগ্রামে জশনে জুলুসে সিএমপির একাধিক নির্দেশনা

৫

সরকারকে এখনই সতর্ক হতে হবে

৬

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিল বিভাগে বহাল খালাসের রায়, ১৯ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ সব সাজা বাতিল

৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

৯

আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর, তৃতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড

১০

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ

১১

আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চেরাগী পাহাড়ে মানববন্ধন

১২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

১৩

দুর্গম ছোটহরিণায় বিজিবির মানবিক সহায়তা: ১৪ পরিবার ও এতিমখানায় ৭০ হাজার টাকার অনুদান বিতরণ

১৪

ডাক্তারের অবহেলায় মায়ের অকাল মৃত্যু, ‘নিষ্পাপ শিশু মায়ের চেহারাও দেখতে পারেনি’

১৫

চট্টগ্রামের যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

১৬

এলএনজি সংকটে মহেশখালীর এক্সিলারেটর টার্মিনাল বন্ধ, কমছে গ্যাস সরবরাহ

১৭

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

১৮

মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলা হবে: চট্টগ্রামের ডিআইজি

১৯

রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধা, নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি

২০