ডেস্ক রিপোর্ট | Chattolika News
১৯ অগাস্ট ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

ছবি-পূর্বকোণ

দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় জাহাজ চলাচল নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এই তদারকি ও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম প্রতিরোধ করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। অভিযানে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব জাহাজ ‘কাণ্ডারি-১২’ এবং ৪টি স্থানীয় বোট অংশ নেয়। এই কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করে বাংলাদেশ কোস্ট গার্ডের ১টি জাহাজ ও ১টি বোট।

অভিযান চলাকালে বহির্নোঙর এলাকা থেকে ১৭টি সুতার জাল, ১৩টি টং জাল এবং জাল স্থাপনে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। এসব অবৈধ জাল নেভিগেশনাল সেফটির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। জব্দকৃত জালগুলো পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

অভিযানের সময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে অবিলম্বে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আর কখনোই নেভিগেশনাল চ্যানেল বা নৌ-চলাচল রুটে অবৈধভাবে জাল স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাহাজ চলাচলের পথে যে কোনো ধরনের বাধা দূর করতে কোস্ট গার্ডের সাথে সমন্বিত এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। সেই সঙ্গে, সকল নৌযান ও মাঝিমাল্লাদের নির্ধারিত রুট অনুসরণ করার এবং চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  – (পূর্বকোণ)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের দশমহাবিদ্যা মন্দির দখল করার অভিযোগ ইসকনের বিরুদ্ধে

১

১৯৭১ সালের চুকনগর গণহত্যার উত্তরজীবী শান্তিলতা মল্লিক ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন।

২

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ‘ভাঙচুর’ করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

৩

মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৪

চট্টগ্রামে জশনে জুলুসে সিএমপির একাধিক নির্দেশনা

৫

সরকারকে এখনই সতর্ক হতে হবে

৬

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিল বিভাগে বহাল খালাসের রায়, ১৯ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ সব সাজা বাতিল

৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

৯

আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর, তৃতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড

১০

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ

১১

আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চেরাগী পাহাড়ে মানববন্ধন

১২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

১৩

দুর্গম ছোটহরিণায় বিজিবির মানবিক সহায়তা: ১৪ পরিবার ও এতিমখানায় ৭০ হাজার টাকার অনুদান বিতরণ

১৪

ডাক্তারের অবহেলায় মায়ের অকাল মৃত্যু, ‘নিষ্পাপ শিশু মায়ের চেহারাও দেখতে পারেনি’

১৫

চট্টগ্রামের যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

১৬

এলএনজি সংকটে মহেশখালীর এক্সিলারেটর টার্মিনাল বন্ধ, কমছে গ্যাস সরবরাহ

১৭

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

১৮

মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলা হবে: চট্টগ্রামের ডিআইজি

১৯

রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধা, নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি

২০