ডেস্ক রিপোর্ট | Chattolika News
২২ অগাস্ট ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিমান হামলার পর বিধ্বস্ত বৌদ্ধ মঠ।

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর যুদ্ধবিমান থেকে চালানো বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী ও এক বাসিন্দার বরাতে জানা গেছে, মান্দালয় শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে মিওয়াং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এ হামলা চালানো হয়।

হামলার সময় ধর্মীয় উপলক্ষকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী প্রার্থনায় অংশ নিতে মঠটিতে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, যুদ্ধবিমান থেকে প্রায় ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা ফেলা হয়। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী রয়েছেন।

বিবিসি বার্মিজসহ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম নিহতের সংখ্যা ১০ থেকে ১৪ জনের মধ্যে বলে জানিয়েছে। তবে হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে সামরিক জান্তা অতীতে তাদের বিমান হামলাগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত অভিযান হিসেবে দাবি করে এসেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে ব্যাপক গৃহযুদ্ধ চলছে। এতে সামরিক বাহিনী, গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠী এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। ওয়াশিংটনভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বর্তমানে মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। একই সময়ে সামরিক সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে।

অভ্যুত্থানের পর থেকে বন্দি রয়েছেন দেশটির গণতন্ত্রকামী নেত্রী ও নোবেলজয়ী অং সান সু চি। গত এপ্রিলে তাকে কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর করা হয়।

এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) দেশটিতে বিমান হামলা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করছে এবং কেবল সশস্ত্র গোষ্ঠী ও ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করেই অভিযান পরিচালনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের দশমহাবিদ্যা মন্দির দখল করার অভিযোগ ইসকনের বিরুদ্ধে

১

১৯৭১ সালের চুকনগর গণহত্যার উত্তরজীবী শান্তিলতা মল্লিক ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন।

২

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ‘ভাঙচুর’ করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

৩

মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৪

চট্টগ্রামে জশনে জুলুসে সিএমপির একাধিক নির্দেশনা

৫

সরকারকে এখনই সতর্ক হতে হবে

৬

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিল বিভাগে বহাল খালাসের রায়, ১৯ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ সব সাজা বাতিল

৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

৯

আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর, তৃতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড

১০

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ

১১

আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চেরাগী পাহাড়ে মানববন্ধন

১২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

১৩

দুর্গম ছোটহরিণায় বিজিবির মানবিক সহায়তা: ১৪ পরিবার ও এতিমখানায় ৭০ হাজার টাকার অনুদান বিতরণ

১৪

ডাক্তারের অবহেলায় মায়ের অকাল মৃত্যু, ‘নিষ্পাপ শিশু মায়ের চেহারাও দেখতে পারেনি’

১৫

চট্টগ্রামের যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

১৬

এলএনজি সংকটে মহেশখালীর এক্সিলারেটর টার্মিনাল বন্ধ, কমছে গ্যাস সরবরাহ

১৭

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

১৮

মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলা হবে: চট্টগ্রামের ডিআইজি

১৯

রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধা, নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি

২০