Chattolika News Desk
১৭ অগাস্ট ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেঙে দেওয়া হলো ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল।

এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানের খাবার পরিবেশন এবং স্বল্পমূল্যে ভাত বিক্রির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক পরিচিতি পায়। স্বল্পমূল্যে খাবার বিক্রির কারণে অনেকের কাছে এটি জনপ্রিয় হলেও ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে শেষ পর্যন্ত উচ্ছেদ করা হলো হোটেলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের দশমহাবিদ্যা মন্দির দখল করার অভিযোগ ইসকনের বিরুদ্ধে

১

১৯৭১ সালের চুকনগর গণহত্যার উত্তরজীবী শান্তিলতা মল্লিক ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন।

২

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ‘ভাঙচুর’ করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

৩

মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৪

চট্টগ্রামে জশনে জুলুসে সিএমপির একাধিক নির্দেশনা

৫

সরকারকে এখনই সতর্ক হতে হবে

৬

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিল বিভাগে বহাল খালাসের রায়, ১৯ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ সব সাজা বাতিল

৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

৯

আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর, তৃতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড

১০

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ

১১

আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চেরাগী পাহাড়ে মানববন্ধন

১২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

১৩

দুর্গম ছোটহরিণায় বিজিবির মানবিক সহায়তা: ১৪ পরিবার ও এতিমখানায় ৭০ হাজার টাকার অনুদান বিতরণ

১৪

ডাক্তারের অবহেলায় মায়ের অকাল মৃত্যু, ‘নিষ্পাপ শিশু মায়ের চেহারাও দেখতে পারেনি’

১৫

চট্টগ্রামের যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

১৬

এলএনজি সংকটে মহেশখালীর এক্সিলারেটর টার্মিনাল বন্ধ, কমছে গ্যাস সরবরাহ

১৭

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

১৮

মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলা হবে: চট্টগ্রামের ডিআইজি

১৯

রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধা, নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি

২০