ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন ও এর সীমানা নির্ধারণকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতা দেখা দিয়েছে। সুয়াবিল ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা এবং পশ্চিম ভূজপুর মৌজায় ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় স্থাপনের বিষয়ে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে হাইকোর্টের আদেশের খবর পাওয়া গেছে।
জানা গেছে, সুয়াবিলকে ফটিকছড়ি উত্তর উপজেলার অন্তর্ভুক্ত করা এবং পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের ওপর আদালত স্থিতাবস্থা জারি করেছেন। ফলে আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত অবস্থায় থাকবে।
ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে আলোচনা ও নানা মতবিরোধ রয়েছে। হাইকোর্টের এ আদেশের ফলে নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
তবে আদালতের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশের পর স্থিতাবস্থার সুনির্দিষ্ট পরিধি ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন