রাজধানীতে নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা বাস’ বা ‘পিংক বাস’ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এই বিশেষ বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হবে। বিআরটিসির তথ্য অনুযায়ী, সার্ভিসটির বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নারীদের জন্য এ বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্য নেওয়া হয়েছে।
গোলাপি রঙের এসব বাস রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য আলাদা একটি সেবা হিসেবে পরিচালিত হবে। নারী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে এটি কতটা কার্যকর হয়, তা এখন দেখার বিষয়।
মন্তব্য করুন