Chattolika News Desk
২১ অগাস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গম ছোটহরিণায় বিজিবির মানবিক সহায়তা: ১৪ পরিবার ও এতিমখানায় ৭০ হাজার টাকার অনুদান বিতরণ

২০ আগস্ট রাঙ্গামাটির দুর্গম ছোটহরিণা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় হরিণা জোন সদরে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার ও ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স। এসময় তিনি ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আহারের জন্য আর্থিক অনুদান, এক পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন, তিনটি পরিবারকে নগদ অর্থ সহায়তা, দরিদ্র পরিবারের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ, দুটি স্ট্যান্ডসহ সেলাই মেশিন এবং একটি পরিবারকে সোলার প্যানেল প্রদান করেন।
সবমিলিয়ে ১১টি বাঙালি ও ৩টি উপজাতি পরিবারসহ মোট ১৪টি পরিবার এবং ১টি হেফজখানা-এতিমখানার মাঝে ৭০ হাজার ৩০০ টাকা নগদ অনুদান দেওয়া হয়।
জোন কমান্ডার বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য নদী বেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।স্থানীয়রা জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের দশমহাবিদ্যা মন্দির দখল করার অভিযোগ ইসকনের বিরুদ্ধে

১

১৯৭১ সালের চুকনগর গণহত্যার উত্তরজীবী শান্তিলতা মল্লিক ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন।

২

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ‘ভাঙচুর’ করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

৩

মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৪

চট্টগ্রামে জশনে জুলুসে সিএমপির একাধিক নির্দেশনা

৫

সরকারকে এখনই সতর্ক হতে হবে

৬

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিল বিভাগে বহাল খালাসের রায়, ১৯ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ সব সাজা বাতিল

৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

৯

আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর, তৃতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড

১০

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ

১১

আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চেরাগী পাহাড়ে মানববন্ধন

১২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

১৩

দুর্গম ছোটহরিণায় বিজিবির মানবিক সহায়তা: ১৪ পরিবার ও এতিমখানায় ৭০ হাজার টাকার অনুদান বিতরণ

১৪

ডাক্তারের অবহেলায় মায়ের অকাল মৃত্যু, ‘নিষ্পাপ শিশু মায়ের চেহারাও দেখতে পারেনি’

১৫

চট্টগ্রামের যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

১৬

এলএনজি সংকটে মহেশখালীর এক্সিলারেটর টার্মিনাল বন্ধ, কমছে গ্যাস সরবরাহ

১৭

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

১৮

মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলা হবে: চট্টগ্রামের ডিআইজি

১৯

রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধা, নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি

২০