ডেস্ক রিপোর্ট | Chattolika News
২১ অগাস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর, তৃতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলিফ হত্যা মামলার শুনানিতে সনাতনী ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। একই দিনে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী অ্যাডভোকেট ফরিদুল আলম ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে নিজের জবানবন্দি প্রদান করেন।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালে আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতের প্রক্রিয়ায় যুক্ত করা হয় এবং অন্যান্য আসামিদের কড়া পুলিশি পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

সাক্ষ্যগ্রহণ শেষে উপস্থিত ও পলাতক আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষী অ্যাডভোকেট ফরিদুল আলমকে বিস্তারিত জেরা করেন। মামলার পরবর্তী শুনানিতে আরও এক সাক্ষীকে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ওই দিন তাঁর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়নি।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ প্রাণ হারান। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

এর প্রেক্ষিতে ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠিত হয় এবং বর্তমানে ২৭ জন কারাগারে থাকলেও ১২ জন এখনও পলাতক রয়েছেন।

দেশের সনাতনী সম্প্রদায় ও মানবাধিকার সচেতন নাগরিক সমাজ মনে করে, প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সম্পূর্ণ নির্দোষ এবং অন্যায়ভাবে তাঁর এই দীর্ঘ বন্দিদশা সনাতনী সমাজের প্রতি চরম বৈষম্যের শামিল। তাই তারা অনতিবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের দশমহাবিদ্যা মন্দির দখল করার অভিযোগ ইসকনের বিরুদ্ধে

১

১৯৭১ সালের চুকনগর গণহত্যার উত্তরজীবী শান্তিলতা মল্লিক ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরলোকগমন করেছেন।

২

বগুড়ার নন্দীগ্রামে একটি কালীমন্দিরে ‘ভাঙচুর’ করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।

৩

মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৪

চট্টগ্রামে জশনে জুলুসে সিএমপির একাধিক নির্দেশনা

৫

সরকারকে এখনই সতর্ক হতে হবে

৬

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নিহত ১৪

৭

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিল বিভাগে বহাল খালাসের রায়, ১৯ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ সব সাজা বাতিল

৮

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

৯

আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর, তৃতীয় সাক্ষীর জবানবন্দি রেকর্ড

১০

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ

১১

আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে চেরাগী পাহাড়ে মানববন্ধন

১২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা

১৩

দুর্গম ছোটহরিণায় বিজিবির মানবিক সহায়তা: ১৪ পরিবার ও এতিমখানায় ৭০ হাজার টাকার অনুদান বিতরণ

১৪

ডাক্তারের অবহেলায় মায়ের অকাল মৃত্যু, ‘নিষ্পাপ শিশু মায়ের চেহারাও দেখতে পারেনি’

১৫

চট্টগ্রামের যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

১৬

এলএনজি সংকটে মহেশখালীর এক্সিলারেটর টার্মিনাল বন্ধ, কমছে গ্যাস সরবরাহ

১৭

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

১৮

মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলা হবে: চট্টগ্রামের ডিআইজি

১৯

রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধা, নিরাপত্তা চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি

২০