মিলাদুন্নবী (ঈদে মিলাদুন্নবী) উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা স্মরণ করেন। তিনি বলেন, মহানবীর জীবন ও কর্ম মানবকল্যাণ, ন্যায়বিচার এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত।

নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, এই পবিত্র দিনটি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ উপলক্ষে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
মন্তব্য করুন